1 Answers
ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে, Prevention is better than cure. অর্থাৎ, কোনো রোগের চিকিৎসা করানোর চেয়ে ঐ রোগটি যেন না হয় তার প্রতিরোধ করা বেশি জরুরি। দেবাশীষ চিকিৎসাশাস্ত্রের ওপর সে গ্রন্থখানি রচনা করেন তাতে মানবদেহের পরিপাক, বিপাক ও রোগপ্রতিরোধ ক্ষমতা সম্পর্কে আলোচনা রয়েছে। তিনি শরীরের কার্যকারিতার জন্য তিনটি দোষ বা উপাদানের কথা বলেছেন। সেগুলো হলো বাত, পিত্ত ও কফ। এ তিনটির সামঞ্জস্য নষ্ট হলে শরীর অসুস্থ হয়। আর তাই এ সামঞ্জস্য যেন নষ্ট না হয় সে ব্যবস্থা করতে হবে। এছাড়া কোনো একটি রোগ হলে যেমন অর্থ ব্যয় হয় তেমনি শারীরিক কষ্ট ভোগ করতে হয়। কিন্তু রোগ হওয়ার আগে যদি রোগের প্রতিরোধ করা হয় তাহলে অর্থও যেমন ব্যয় হয় না তেমনি কষ্টও ভোগ করতে হয় না। আর এ কারণেই অর্জিত উপলব্ধি করতে পেরেছিলেন যে রোগের চিকিৎসা করানোর আগে রোগপ্রতিরোধ করতে হবে।