1 Answers

উদ্দীপকে প্রতিফলিত সাহিত্যের ছোটগল্পের বৈশিষ্ট্যের সঙ্গে পাঠকপ্রিয় সর্বাধিক পঠিত উপন্যাসের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করা হলো।

সাহিত্য বিশাল পরিধির একটি বহুমাত্রিক বিষয়। কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোটগল্প, উপন্যাস, রম্যরচনা ইত্যাদি নানান শাখা নিয়েই সাহিত্য। কোনো একটি বিশেষ শাখা নয়, ক্রমশ সাহিত্যের সব শাখাই সমৃদ্ধ হচ্ছে।

উদ্দীপকে 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধে আলোচিত সাহিত্যের অন্যতম শাখা ছোটগল্পের স্বভাব-বৈশিষ্ট্যকে ইঙ্গিত করা হয়েছে। ছেটগল্প পাঠক সমাজে সর্বাধিক পঠিত ও জনপ্রিয় শাখা উপন্যাসের সঙ্গে সাদৃশ্য ও বৈসাদৃশ্যপূর্ণ। সাদৃশ্যের দিক দিয়ে উভয় শাখায়ই মানুষের জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা প্রকাশ পায়। উভয় ক্ষেত্রেই ঘটনা, কাহিনি ও চরিত্র বিদ্যমান। আর বৈসাদৃশ্য হচ্ছে, ছোটগল্পে জীবনের আংশিক বা ছোট ছোট দুঃখকথার বন্ধনে কাহিনি গড়ে ওঠে। এখানে ঘটনা একমুখী, বহু ঘটনার সমাবেশ নেই, যা উপন্যাসে আছে। ছোটগল্পে কাহিনির বিস্তৃতি নেই, তবে উপন্যাসে আছে।

উপন্যাসের প্রধান উপজীব্য হলো প্লট। গল্প ও বিভিন্ন চরিত্রের সমন্বয়ে উপন্যাসের প্লট ও আখ্যান গড়ে ওঠে। যার পরিণতি ও পূর্ণতা আগে থেকেই বোঝা যায়। তবে ছোটগল্পের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। ছোটগল্পের সমাপ্তিতে নাটকীয়তা লক্ষ করা যায়। ছোটগল্প ও উপন্যাস উভয় শাখায়ই গদ্য ভাষা প্রচলিত।

6 views

Related Questions