1 Answers
উদ্দীপকে উল্লিখিত উভয় শ্রেণির সাহিত্যের মধ্যকার মহাকাব্য ও ছোটগল্পের মধ্যে পার্থক্য রয়েছে।
সাহিত্যে মানুষের সামগ্রিক জীবন প্রতিফলিত হয়। তাই সময়ের সঙ্গে সঙ্গে সাহিত্যের শাখা-প্রশাখারও বিস্তৃতি ঘটে। যুগে যুগে মানুষ সময়ের উপযোগী করে সাহিত্যের রীতিও পরিবর্তন করে।
মহাকাব্য ছন্দোবদ্ধ ভাষায় রচিত হয়। মহাকাব্যের কাহিনি বা আখ্যান পৌরাণিক কাহিনিনির্ভর। মহাকাব্য বীররস ও করুণ রসে রচিত হয়। মহাকাব্য কবিতার অন্যতম একটি রূপ। অন্যদিকে ছোটগল্প বয়সে সাহিত্যের সর্বকনিষ্ঠ শাখা। এটি গদ্যে রচিত। ছোটগল্প জীবনের বিভিন্ন অভিজ্ঞতা বা ঘটনার খণ্ডাংশের সহজ-সরল বর্ণনা, যার মধ্যে কোনো বর্ণনার ঘনঘটা থাকবে না। কোনো তত্ত্ব বা উপদেশ থাকবে না।
উদ্দীপক ও আলোচ্য প্রবন্ধে মহাকাব্য ও ছোটগল্পের যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তা হলো মহাকাব্য পদ্যে রচিত, ছোটগল্প গদ্যে রচিত। মহাকাব্য পৌরাণিক কাহিনি অবলম্বনে রচিত, ছোটগল্প জীবনের অভিজ্ঞতা বা ঘটনার খন্ডাংশ নিয়ে রচিত। মহাকাব্য। প্রাচীনকালের সাহিত্য, ছোটগল্প আধুনিক কালের সাহিত্য। এ বৈশিষ্ট্যগুলোর পরিপ্রেক্ষিতে বলা যায়, মহাকাব্য ও ছোটগল্পের মধ্যে বিস্তর পার্থক্য বিদ্যমান।