1 Answers

উদ্দীপকে মোস্তফা সাহেবের কাছ থেকে সরকারের আয় হলো আবগারি শুল্ক। আর তার বড় ভাই কাদের সাহেবের কাছ থেকে 'সরকারের আয় হলো অর্থনৈতিক সেবা। অর্থাৎ এ দুই উৎস এক নয়- এর সাথে আমি একমত।

দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলা হয়। রাজস্ব ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যে আবগারি শুল্ক ধার্য করা হয়। বাংলাদেশে প্রধানত চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট, দিয়াশলাই, মদ, গাঁজা, আফিম প্রভৃতি দ্রব্যের ওপর আবগারি শুল্ক ধার্য করা হয়। এটি একটি কর রাজস্ব।

অন্যদিকে, সরকার জনসাধারণকে কিছু অর্থনৈতিক সুবিধা প্রদানের 'মাধ্যমেও আয় করে। এগুলোর মধ্যে পর্যটন, ব্যাংকিং, ভ্রমণ ও সেবা উল্লেখযোগ্য। আমদানি-রপ্তানি আইনের আওতায় প্রাপ্ত রেজিস্ট্রেশন স্কিম, বিমা আইনের আওতায় প্রাপ্তি এবং সমবায় সমিতিসমূহের অডিট স্কিম, সমবায় সমিতি রেজিস্ট্রেশন ও নবায়ন স্কিম প্রভৃতিও কর বহির্ভূত রাজস্ব আয়। উদ্দীপকে মোস্তফা সাহেব চিনি, কেরোসিন ও ঔষুধ এর উপর ধার্যকৃত কর প্রদান করেন যা আবগারি শুল্ককে নির্দেশ করে। আর কাদের সাহেব বিলাস বহুল হোটেল থেকে আয়ের উপর কর প্রদান করেন যা অর্থনৈতিক সেবাকে নির্দেশ করে।

অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত দুই শ্রেণির ব্যবসায়ীর কাছ থেকে সরকার যে অর্থ আয় করে তার উৎস আলাদা।

4 views

Related Questions