1 Answers

না, ছক 'খ' তে উল্লিখিত প্রতিষ্ঠানটি তথা ইউনিয়ন পরিষদের একমাত্র কাজ শুধু জনশৃঙ্খলা রক্ষা করা নয় বরং এই প্রতিষ্ঠানটি আরও অনেক কাজ সম্পাদন করে থাকে।

ইউনিয়ন পরিষদ জনকল্যাণমূলক, স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা বাস্তবায়ন করা এবং প্রশাসনিক কাজসহ কতিপয় ঐচ্ছিক কার্যাবলি পরিচালনা করে থাকে। ছকের, তথ্য অনুযায়ী দেশের সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদ গ্রাম এলাকায় জনপ্রতিনিধিত্বমূলক স্থানীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। প্রশ্নে ইউনিয়ন পরিষদের একটি মাত্র প্রধান কার্যাবলির কথা বলা হলেও এ প্রতিষ্ঠানটি গ্রামীণ উন্নয়নে নানাবিধ কার্য পরিচালনা করে থাকে। যেমন- জনপথ ও রাজপথের রক্ষণাবেক্ষণ করা, বিধবা, এতিম, গরিব ও দুস্থ ব্যক্তিদের সাহায্যকরণ; প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাকরণ; প্রাথমিক শিক্ষা ব্যবস্থার তদারকি এবং ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া; পরিবেশ সংরক্ষণ ও বনায়ন; ইউনিয়নের পরিচ্ছন্নতা রক্ষা, পাঠাগার স্থাপন, উদ্যান ও খেলার মাঠের ব্যবস্থা, গণসংযোগ; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণকার্য সম্পাদন; দুস্থ ব্যক্তির তালিকা প্রণয়ন; সকল প্রকার শুমারি পরিচালনার দায়িত্ব পালন; সরকারি সম্পত্তি, যেমন- সড়ক, সেতু, খাল, বাঁধ, টেলিফোন ও বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ, পল্লি বিদ্যুতায়নের উদ্যোগ গ্রহণ ইত্যাদি ইউনিয়ন পরিষদের কাজের অন্তর্গত। তাই আমি প্রশ্নের উক্তির সাথে একমত নই।

4 views

Related Questions