1 Answers
দৃশ্যকল্প-২-এর করিম সাহেবের কাজ, অর্থাৎ অর্থনৈতিক কাজই পরিবারের একমাত্র কাজ নয়- বক্তব্যটির সাথে আমি একমত।
উদ্দীপকের করিম সাহেব পরিবারের জন্য প্রয়োজনীয় টাকা-পয়সা উপার্জন করেন এবং পরিবারের জন্য তা ব্যয় করেন। এটি পরিবারের অর্থনৈতিক কাজ। এটি পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তবে এটি ছাড়াও পরিবারের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেগুলো করিম সাহেব পর্যাপ্ত সময়ের অভাবে করেন না।
আমাদের মা-বাবা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ফলেই আমরা জন্মগ্রহণ করেছি এবং তাদের দ্বারা লালিত-পালিত হচ্ছি। এটি পরিবারের জৈবিক কাজ। আবার বিদ্যালয়ে যাওয়ার আগেই পরিবার আমাদের বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দেয়। তাছাড়া সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মানুবর্তিতা প্রভৃতি মানবিক গুণ শেখার প্রথম সুযোগ পরিবারেই সৃষ্টি হয়। এগুলো পরিবারের শিক্ষামূলক কাজ। পরিবারের সদস্যদের সঙ্গে গল্প-গুজব, হাসি-ঠাট্টা, বেড়াতে যাওয়াসহ বিভিন্নভাবে আমরা আনন্দ উপভোগ করি। এগুলো পরিবারের বিনোদনমূলক কাজ। এছাড়া পরিবার মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা দিয়ে সদস্যদের মানসিক চাহিদা পূরণ করে। এগুলো পরিবারের 'মনস্তাত্ত্বিক কাজ'। পরিবারে সাধারণত মা-বাবা কিংবা বড় ভাই-বোন অভিভাবকের ভূমিকা পালন করে। আর ছোটরা তাদের আদেশ-নির্দেশ মেনে চলে। এভাবে পারিবারিক শিক্ষা ও নিয়ম মেনে চলার মাধ্যমে পরিবারেই শিশুর রাজনৈতিক শিক্ষা শুরু হয়।
পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-২-এ বর্ণিত অর্থনৈতিক কাজ ছাড়াও পরিবারের আরও অনেক কাজ রয়েছে। পরিবারের উন্নতির অর্থ হলো গোটা সমাজ তথা রাষ্ট্রের উন্নতি। তাই পরিবারের সব কাজকে সমান গুরুত্ব দিয়ে সম্পাদন করতে হবে।