মারুফ সাহেবের জন্য ডাক্তারের পরামর্শটিই সুস্থতার একমাত্র উপায়- বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
ডাক্তার মারুফ সাহেবকে নিয়মতান্ত্রিক জীবনযাপন করার পরামর্শ দেন। তার পরামর্শই মারুফ সাহেবের সুস্থতার একমাত্র উপায়।
ডায়াবেটিস রোগ সম্পূর্ণ নিরাময় করা যায় না। তবে এ রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। সেক্ষেত্রে নিয়মতান্ত্রিক জীবনযাপনের কোনো বিকল্প নেই।
নিয়মতান্ত্রিক জীবনযাপনের জন্য মারুফ সাহেবকে পরিমাণমতো সুষম খাবার খেতে হবে। তাকে নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে খাবার বড়ি অথবা ইনসুলিন ইনজেকশন গ্রহণ করতে হবে। তাকে ডায়াবেটিস রোগের চিকিৎসা চালিয়ে যেতে হবে। মারুফ সাহেবকে নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করতে হবে এবং রিপোর্ট সংরক্ষণ করতে হবে। প্রতিদিনের জীবনযাত্রায় তাকে যথাসম্ভব নির্দিষ্ট রুটিন মেনে চলতে হবে। এছাড়া তার শারীরিক কোনো সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। এসব নিয়ম মেনে চললে মারুফ সাহেব তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন।