1 Answers

রহিম সাহেব তার নাতিদের জীবনযাপন প্রণালি দেখে আশঙ্কা করেছিলেন তার নাতিদের দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের উৎস হলো অনিয়মতান্ত্রিক জীবনযাপন প্রণালি। বর্তমান প্রজন্ম ধীরে ধীরে এরূপ জীবনে অভ্যস্ত হয়ে যাওয়ায় তাদের স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে।

বর্তমান প্রজন্মকে এরূপ ভয়াবহ অবস্থা হতে পরিত্রাণের জন্য কতগুলো উপায় অবলম্বন করা প্রয়োজন। যেমন- স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন করা, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা এর ফলে শরীরের ওজন ঠিক থাকে এবং নিজের কাজ নিজে করার অভ্যাস গড়ে ওঠে। স্বাস্থ্যগত ঝুঁকি কমানোর জন্য ধূমপান বর্জন, নিয়মিত একই সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে উঠার অভ্যাস করা জরুরি। প্রতিটি ব্যক্তি যদি যথাযথ সময় পরিকল্পনা করে চলে তবে তার জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপন করা সহজ হয়। এছাড়া মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখাটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়।

5 views

Related Questions