1 Answers
না, উদ্দীপকের কার্যক্রমই এসডিজির চ্যালেঞ্জ মোকাবিলার একমাত্র উপায় নয়।
জাতিসংঘ ঘোষিত এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পুরাপুরিভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। উদ্দীপকে সিলেট ও ময়মনসিংহের পিছিয়ে পড়া হাওর অঞ্চলের জনগণের জন্য সরকার গৃহীত কার্যক্রমকে তুলে ধরা হয়েছে। এটি এসডিজি চ্যালেঞ্জ মোকাবিলার একটি অংশ হলেও একমাত্র উপায় নয়। এক্ষেত্রে আরও যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করা প্রয়োজন সেগুলো হলো- আয়, ভোগ, জেন্ডার, অঞ্চল ও সম্পদ বৈষম্য কমিয়ে আনা, দারিদ্র্যের অবসান ঘটানো, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের ফলাফল মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন, কর্মসংস্থানের ব্যবস্থা ও সম্পদের ন্যায্য প্রাপ্তি নিশ্চিতকরণ, মানবসম্পদ উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি সাধন, বিদেশে সম্পদ পাচার বন্ধ করা, রাজনৈতিক অস্থিরতা রোধ করা, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া, জ্বালানি খাতের উন্নয়ন ঘটানো, দুর্নীতি দমন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ ইত্যাদি। এসডিজি অর্জনে উপরিউক্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। উদ্দীপকের আলোচ্য বিষয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কার্যক্রম গ্রহণ করা টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলার একটি উপায় হলেও এর বাইরেও আরও অনেক চ্যালেঞ্জ আছে, যা উপরের আলোচনা থেকে জানা যায়।
তাই নিঃসন্দেহে বলা যায়, এসডিজির চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্দীপকের কার্যক্রমটি ছাড়াও আরও অনেক কার্যক্রম রয়েছে।