1 Answers

গণসচেতনতাই উক্ত রোগ তথা এইডস প্রতিরোধের একমাত্র উপায়। প্রশ্নোক্ত বক্তব্যটি সঠিক ও যথার্থ। কেননা এইডসের কোনো প্রতিষেধক নেই, মৃত্যুই এর একমাত্র পরিণাম। তাই বাঁচার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ এবং সেটা গণসচেতনতার মাধ্যমেই সম্ভব। সচেতনভাবে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করে এইডস প্রতিরোধ করা যায়। যেমন- ধর্মীয় অনুশাসন অনুসরণ করা এবং স্বভাব ও আচরণে নির্ধারিত আদর্শ মেনে চলা। রক্তের এইচআইভি পরীক্ষা করে রক্ত গ্রহণ করা। একমাত্র জীবনসঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকা। যৌন সম্পর্কে একজন যৌনসঙ্গী থাকা। অন্যের ব্যবহৃত সূচ, ব্লেড, সিরিঞ্জ ব্যবহার না করা। কিশোর/কিশোরী এবং অন্যান্য সকল মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। নাক, কান ছিদ্র এবং ছেলেদের ত্বকছেদ করার সময় জীবাণুমুক্ত সূচ, কাঁচি ব‍্যবহার করা। শরীরে অঙ্গ প্রতিস্থাপনে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা। বিদেশ যাত্রা ও প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা। যুবসমাজকে এইডস প্রতিরোধে গণসচেতনতা কার্যক্রমে সম্পৃক্ত করা। উদ্দীপকের মনিরও এইডস রোগে আক্রান্ত। তার এ রোগে আক্রান্ত হওয়ার একমাত্র কারণ হলো অসচেতনতা।

অতএব বলা যায়, গণসচেতনতাই এইডস রোগ প্রতিরোধের একমাত্র উপায়।

5 views

Related Questions