1 Answers
হিন্দুধর্মমতে ঈশ্বরের সন্ধান লাভ করতে হলে কোনো ধর্মগ্রন্থের দরকার নেই বা কোনো মুনি-ঋষির দারস্থ হওয়ার প্রয়োজন নেই এবং নিজের ভিতরেই ঈশ্বর বিরাজমান এ বিশ্বাস স্থাপন করা একান্ত প্রয়োজন। আলোচ্য উদ্দীপকে আমরা দেখতে পাই, সুশান্ত ছিল 'একজন নাস্তিক। সে ঈশ্বরকে বিশ্বাস করত না। তাই তার বন্ধুরা ঈশ্বরের বিশ্বাস স্থাপনের জন্য তাকে একজন ধর্মগুরুর কাছে নিয়ে গেল। সুশান্ত ধর্মগুরুকে প্রশ্ন করে আপনি কি ঈশ্বরকে দেখেছেন? ধর্মগুরু বললেন, হ্যাঁ দেখেছি। যেমন তোকে দেখছি। চাইলে তোকেও দেখাতে পারি। তখন ধর্মগুরু তাকে জীবের আত্মা ও ঈশ্বরের অবস্থা সম্পর্কে ব্যাখ্যা করেন। এভাবে সুশান্ত নাস্তিক থেকে আস্তিক হয়ে গেল। ধর্মগুরুর যুক্তিযুক্ত ব্যাখ্যার মাধ্যমে সুশান্ত ধীরে ধীরে ঈশ্বর সম্পর্কে বিশদ জ্ঞানলাভ করে। -আর এভাবে সে ঈশ্বরের সন্ধান পায়। সুতরাং একথা প্রমাণ হয় যে, প্রকৃত বিশ্বাসই ঈশ্বরকে পাওয়ার একমাত্র উপায়। আর সুশান্ত প্রকৃত বিশ্বাসের মাধ্যমে নাস্তিক থেকে আস্তিক হয়ে যায়।