1 Answers

উক্ত জনপদ অর্থাৎ বঙ্গ জনপদকে ঘিরেই একটি জাতি তথা বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল।

বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এই জনপদ গড়ে উঠেছিল। অনুমান করা হয়, এখানে 'বং' নামে এক জাতি বাস করত। তাই জনপদটি বঙ্গ নামে পরিচিত হয়। সমস্ত প্রমাণ থেকে বলা যায়, গঙ্গা ও ভাগিরথীর মাঝখানের অঞ্চলকেই বঙ্গ বলা হতো। অতি প্রাচীন পুঁথিতে একে মগধ ও কলিঙ্গ জনপদের প্রতিবেশী বলা হয়েছে। চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য, চালুক্য রাজা ও রাষ্ট্রকূটদের শিলালিপি ও কালিদাসের গ্রন্থে এ জনপদের বর্ণনা পাওয়া যায়। বৃহত্তর বগুড়া, পাবনা, ময়মনসিংহ জেলার পশ্চিমাঞ্চল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর কিছু অংশ নিয়ে 'বঙ্গ' গঠিত হয়েছিল। উক্ত অঞ্চলসমূহে বসবাসকারী জনগোষ্ঠীর ভাষাগত বৈশিষ্ট্যের দিক থেকে সাদৃশ্য ছিলো। ফলে এক সময় তারা একটি স্বতন্ত্র জাতি হিসেবে পরিচয় লাভ করতে শুরু করে। এই 'বঙ্গ' থেকেই পরবর্তীকালে বাঙালি জাতির উৎপত্তি ঘটে।

 উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, 'বঙ্গ' জনপদকে ঘিরেই 'বাঙালি' জাতির উৎপত্তি হয়।

5 views

Related Questions