1 Answers
উদ্দীপকে আরাফের চাচা যে জনপদের কথা বলেছেন তা হলো বঙ্গ জনপদ।
মহাভারতের উল্লেখ হতে বোঝা যায় যে, বঙ্গ জনপদটি বঙ্গ, পুণ্ড্র, তাম্রলিপ্ত ও সুক্ষের সংলগ্ন দেশ। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে 'বঙ্গ' নামে বঙ্গ জনপদটি গড়ে উঠেছিল। অনুমান করা হয় যে, 'বং' নামে এক জাতির বসবাস ছিল বলে এ জনপদটি বঙ্গ নামে পরিচিত হয়। মূলত গঙ্গা ও ভাগিরথীর মাঝখানের অঞ্চলকেই বঙ্গ বলা হত। পাল বংশের শেষ পর্যায়ে বঙ্গ জনপদ দুভাগে বিভক্ত হয়ে উত্তর বঙ্গ ও দক্ষিণ বঙ্গ নামে পরিচিত হয়। পরবর্তীকালে সেন আমলেও বঙ্গের দুটি ভাগ পরিলক্ষিত হয় যথা- 'বিক্রমপুর' জেলার পশ্চিমাঞ্চল ও 'নাব্য'। বৃহত্তর বগুড়া, ময়মনসিংহ, পাবনা, ফরিদপুর, ঢাকা, কুষ্টিয়া, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর কিছু অংশ নিয়ে বঙ্গ গঠিত হয়েছিল।
উদ্দীপকে দেখা যায়, শীতকালে আরাফের গ্রামের বাড়িতে পুঁথি পাঠের আসর বসে। ওর চাচা বলেন, এই পুঁথির মাধ্যমেই এদেশের প্রাচীন ইতিহাসের অনেক তথ্য আমরা জানতে পারি। এই প্রাচীন পুঁথিতেই একটি জনপদে মগধ ও কলিঙ্গ জনপদের প্রতিবেশী বলা হয়েছে, সেখানে 'বং' নামে এক জাতি বাস করত। তাই বলা যায়, আরাফের চাচা যে জনপদের কথা বলেছেন তা প্রাচীন বাংলার বঙ্গ জনপদের ইঙ্গিতবহ।