1 Answers
ভূমিকম্পের ফলাফল হিসেবে উপরিউক্ত ঘটনা ঘটেছিল।
ভূমিকম্পের ফলে পৃথিবীতে বহু পরিবর্তন ও ক্ষয়ক্ষতি সাধিত হয়। ভূমিকম্পের প্রত্যক্ষ ও পরোক্ষ ফলাফল লক্ষ করা যায়। এর ফলে ভূত্বকে অসংখ্য ফাটল এবং বিচ্যুতির সৃষ্টি হয়। কখনো সমুদ্রতলের অনেক স্থান ওপরে ভেসে ওঠে। আবার কখনো স্থলভাগের অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায়। অনেক সময় নদীর গতিপথ পরিবর্তিত বা বন্ধ হয়ে যায়। ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে ব্যাপকভাবে জানমালের ক্ষতি হয় এবং ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ ও মহামারির ফলে বহু প্রাণহানি ঘটে।
সুতরাং আমরা বলতে পারি যে, ভূমিকম্পের ফলাফল হিসেবেই উপরিউক্ত ঘটনা ঘটেছিল।
4 views
Answered