1 Answers

ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময় করা যায় না। তবে এই রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যায়।

 ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য চারটি নিয়ম মানতে হয়। এগুলো হলো- খাদ্য ব্যবস্থা, ঔষধ, শারীরিক পরিশ্রম ও রোগ সম্পর্কে শিক্ষা। 

ডায়াবেটিস হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এই গ্লুকোজ প্রধানত খাবার থেকে আসে। তাই ডায়াবেটিস হলে খাদ্য গ্রহণে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। খাদ্য গ্রহণে নিয়ম মেনে চলার উদ্দেশ্য হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য ভালো রাখা। শারীরিক পরিশ্রম এ রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ। ব্যায়ামের ফলে ইনসুলিনের কার্যকারিতা ও নিঃসরণের পরিমাণ বেড়ে যায়। ফলে এ রোগ নিয়ন্ত্রণ করা সহজ হয়। ডায়াবেটিস সারা জীবনের রোগ। তাই এ রোগকে নিয়ন্ত্রণে রাখতে হলে এ রোগ সম্পর্কে শিক্ষার কোনো বিকল্প নেই। এ চারটি নিয়ম না মেনে চললে ডায়াবেটিস বেড়ে যাবে, কর্মক্ষমতা কমে যাবে। আরও অন্যান্য সমস্যা দেখা দেবে ও জীবনের আয়ু কমে যাবে।

4 views

Related Questions