1 Answers

নাগরিকের সাথে সম্পর্কিত অধিকার এবং দায়িত্ব-কর্তব্য পরস্পর নির্ভরশীল ও পরিপূরক। উদ্দীপকের আলোকে প্রশ্নোক্ত উক্তিটিকে সঠিক বলা যায়।

একজন নাগরিক রাষ্ট্র থেকে নানান সুযোগ-সুবিধা ভোগ করে থাকে। রাষ্ট্র জনগণের কল্যাণের নিমিত্তেই সকল পরিকল্পনা গ্রহণ করে। রাষ্ট্র জনগণের জন্য যে সুবিধা তৈরি করে তা নাগরিক অধিকার। উদ্দীপকে মি. নাছির রাষ্ট্রের যাবতীয় সুযোগ-সুবিধাগুলো ভোগের সাথে রাষ্ট্রকর্তৃক অর্পিত দায়িত্ব-কর্তব্য পালনেও সচেষ্ট। তিনি নাগরিক সুবিধাগুলো গ্রহণ করে থাকেন। রাষ্ট্র প্রদত্ত শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ব্যাপারে তিনি সচেতন। তিনি সব ধরনের খাজনা, কর পরিশোধ করছেন যা নাগরিকের অন্যতম দায়িত্ব। রাষ্ট্র নাগরিকের উন্নয়নের জন্য নাগরিকের ওপরই নির্ভরশীল। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধা, ভোেট দেওয়া, অর্পিত রাষ্ট্রীয় কাজ সম্পাদন করা প্রভৃতি একজন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। পরিশেষে বলা যায়, রাষ্ট্রীয় অধিকার ভোগ ও নাগরিক দায়িত্ব পালন পরস্পর নির্ভরশীল ও পরিপূরক।

4 views

Related Questions