অনুচ্ছেদে বর্ণিত নাগরিকতার দুটি দিক একে অপরের পরিপূরক- উক্তিটি বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
অনুচ্ছেদে বর্ণিত নাগরিকতার দুটি দিক অর্থাৎ অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক।
উদ্দীপকে নাগরিকতার দুটি দিক অধিকার ও কর্তব্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক। কেননা অধিকার ভোগ করলে কর্তব্য পালন করতে হয়। যেমন- শিক্ষালাভ আমাদের অধিকার। আর অর্জিত শিক্ষা প্রয়োগ করা কর্তব্য। একটি ভোগ করলে অন্যটি পালন করতে হয়। একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্য নির্দেশ করে। যেমন- আমার পথ চলার অধিকার আছে। এর অর্থ আমি পথ চলব এবং অন্যজনকেও পথ চলতে দেব। আবার, আমি যখন পথ চলব অন্যজনও আমার পথ চলার সুযোগ করে দেবে। কাজেই অধিকার ও কর্তব্যের সম্পর্ক অত্যন্ত নিবিড়।
আমরা রাষ্ট্রপ্রদত্ত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করি। তার বিনিময়ে আমাদের কিছু কর্তব্যও পালন করতে হয়। যেমন- রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, আইন মান্য করা, কর প্রদান করা ইত্যাদি কর্তব্য পালনের মাধ্যমেই আমরা রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করি।
উপরের আলোচনা থেকে এটি সুস্পষ্ট যে, অধিকার ও কর্তব্য শব্দ দুটি দৃশ্যত বিপরীতার্থক হলেও এরা একে অন্যের পরিপূরক। এদের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।