1 Answers

উদ্দীপকের আরমান সাহেবের কর্মকাণ্ডে আলাউদ্দিন হুসেন শাহের কর্মকাণ্ডের আংশিক দিক ফুটে উঠেছে- উক্তিটি যথার্থ।

উদ্দীপকের আরমান সাহেব তার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগের ব্যাপারে হিন্দু-মুসলমান ভেদাভেদ করেন না। কর্মচারীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। আলাউদ্দিন হুসেন শাহের ক্ষেত্রেও দেখা যায়, তিনি শাসনকার্য পরিচালনায় জাতি ও ধর্মের মধ্যে কোনো পার্থক্য করেননি। হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপনের দ্বারা একটি সুষ্ঠু ও কল্যাণমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ছিল তার লক্ষ্য। হিন্দু ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহিত করার জন্য তিনি তাদেরকে বিভিন্ন উপাধি প্রদান করতেন। মুসলিম শাসক হিসেবে হিন্দু সম্প্রদায়ের প্রতি তার এ উদারতা শাসনকাজে সুফল বয়ে এনেছিল।

আলাউদ্দিন হুসেন শাহ সিংহাসনে আরোহণ করার আগে হাবসি দুঃশাসনে দেশে চরম অরাজকতা সৃষ্টি হয়েছিল। হুসেন শাহ তাদের কঠোর হাতে দমন করেন। তার নির্দেশে প্রায় বারো হাজার হাবসিকে হত্যা করা হয়। এছাড়া গোলযোগ সৃষ্টিকারী আমির-ওমরাহদের কঠোর শাস্তি দেওয়া হয়। তিনি সৈয়দ, মোঙ্গল, আফগান ও হিন্দুদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করেন। দেহরক্ষী পাইক বাহিনীর ক্ষমতার বিনাশ করে তিনি হিন্দু ও মুসলমানদের নিয়ে একটি নতুন রক্ষীদল গঠন করেন। এসব ব্যবস্থা গ্রহণের ফলে রাজ্যে শান্তি-শৃঙ্খলা ফিরে আসে।

পরিশেষে তাই বলা যায়, উদ্দীপকের আরমান সাহেবের কর্মকাণ্ডে প্রকৃতই আলাউদ্দিন হুসেন শাহের কর্মকাণ্ডের আংশিক দিক তথা ধর্মীয় উদারতার বিষয়টি প্রতিফলিত হয়েছে।

5 views

Related Questions