1 Answers
সানজান সাহেবের মানসিকতায় নাগরিকের কর্তব্যপরায়ণতা বৈশিষ্ট্য ফুটে উঠেছে।
রাষ্ট্রের কাছে নাগরিকদের যেমন অধিকার রয়েছে, তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকের কর্তব্য রয়েছে। নাগরিকের কর্তব্য দুই ধরনের। যথা- নৈতিক ও আইনগত কর্তব্য। নৈতিক কর্তব্য মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে। যেমন- নিজে শিক্ষিত হওয়া এবং সন্তানদের শিক্ষিত করা, সততার সাথে ভোট দান, রাষ্ট্রের সেবা করা ইত্যাদি। এসব কর্তব্য নাগরিকদের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে সৃষ্টি হওয়ায় এগুলোকে নৈতিক কর্তব্য বলে। আর রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে আইনগত কর্তব্য বলে। রাষ্ট্রের প্রতি আনুগত্য, আইন মান্য করা ও কর প্রদান নাগরিকের আইনগত কর্তব্য। এসব কর্তব্য রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত।
উদ্দীপকের বাংলাদেশি নাগরিক সানজান সাহেব বর্তমানে কানাডার অধিবাসী হলেও তিনি তার ছেলেদের বিদেশি রীতিনীতিতে বড় হতে দেন নি। প্রতিবার নির্বাচনের সময় তিনি পরিবার নিয়ে দেশে আসেন এবং ভোট প্রদান করেন। পাশাপাশি সন্তানদের দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে ধারণা দেন। সানজান সাহেবের এসব কাজে নাগরিকের কর্তব্যপরায়ণতার চিত্রই প্রতিফলিত হয়েছে।
পরিশেষে বলা যায়, দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য কর্তব্যপরায়ণ নাগরিকের বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিকেরই সানজান সাহেবের মতো কর্তব্যপরায়ণ হওয়া উচিত।