1 Answers

উদ্দীপকে যেসব নিয়মনীতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে তাতে আইনের ধারণার প্রতিফলন ঘটেছে; যার রয়েছে উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য।

আইন বলতে সামাজিক ব্যবস্থায় সম্মিলিত জীবনযাপনের ক্ষেত্রে মানুষ কর্তৃক অনুসরণকৃত কিছু লিখিত ও অলিখিত বিধিবিধানকে বোঝায়। উদ্দীপকেও লিখিত ও মৌখিক বিধিবিধানের কথা উল্লেখ আছে। অস্ট্রেলিয়ার মতো প্রত্যেক রাষ্ট্রেই কিছু নিয়মনীতি ও বিধিবিধান রয়েছে, যা আইন নামে পরিচিত। আইনের কিছু বৈশিষ্ট্য 'লক্ষ করা যায়। তা নিম্নরূপ-

১. আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। 

২. আইন হচ্ছে সার্বজনীন, কেননা তা সমভাবে রাষ্ট্রের সকলের জন্য প্রযোজ্য হয়। 

৩. আইন হচ্ছে এক ধরনের আদেশ বা নিষেধ যা সকলকে মান্য করতে হয় এবং যারা আইন অমান্য করে তাদের সাজা পেতে হয়।

৪. আইন রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ হতে স্বীকৃত এবং আরোপিত। 

৫. সমাজে প্রচলিত প্রথা ও রীতিনীতি সকলের নিকট মান্য।

পরিশেষে বলা যায়, প্রত্যেক মানুষই কোনো না কোনো রাষ্ট্রের নাগরিক। নাগরিক হিসেবে তাদেরকে আইন মেনে চলতে হবে।

4 views

Related Questions