1 Answers
একজন জেলা প্রশাসক দেশের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কার্যাবলি সম্পাদন করে থাকেন। তার কার্যাবলি ব্যাপক ও বহুমুখী। তাই আমি মনে করি, একজন প্রশাসক হিসেবে জনাব শামসুল হক সাহেবের রয়েছে অনেক কার্যাবলি।
একজন জেলা প্রশাসককে কেন্দ্র করেই জেলার সমগ্র শাসন আবর্তিত। তিনি হলেন জেলার মধ্যমণি। বাংলাদেশ সচিবালয়ে গৃহীত শাসনসংক্রান্ত সকল সিদ্ধান্ত ও নীতিমালা বাস্তবায়ন করা, বিভিন্ন সরকারি দপ্তরের কাজ তদারকি করা, সরকারি নীতি নির্ধারণ এবং সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনায় সরকারকে সর্বাত্মক সাহায্য- সহযোগিতা করা জেলা প্রশাসকের শাসনসংক্রান্ত কাজ। জেলা প্রশাসক প্রধান কালেক্টর হিষেবে জেলার ভূমি রাজস্ব ও অন্যান্য কর ধার্য ও আদায় করেন। তিনি জেলার উন্নয়নের জন্য জেলার গণ্যমান্য লোকদের সাথে এলাকার বিভিন্ন সমস্যা ও তার সমাধানের লক্ষ্যে যোগাযোগ রক্ষা করে চলেন। স্থানীয় শাসনসংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকের ভূমিকা অপরিসীম। তিনি স্বাধীন স্বায়ত্তশাসন সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোকে দেখাশুনা করেন। ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক মানবতার সেবামূলক ভূমিকায়ও অবতীর্ণ হন। তিনি জেলার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাজার নিয়ন্ত্রণ করেন। প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে জনগণের জন্য সেবামূলক কাজের দ্বারা তাদের দুঃখ-দুর্দশা দূর করতে সচেষ্ট হন। এসময় কেন্দ্রীয়ভাবে বরাদ্দকৃত অর্থ, কাপড় ও ঔষধ জেলার জনগণের মধ্যে বিতরণ করেন। জেলা প্রশাসক জেলার বিচারকও বটে। তিনি একজন প্রথম শ্রেণির বিচারক হিসেবে ফৌজদারি মামলার নিষ্পত্তি করেন। বিচারের ক্ষেত্রে তিনি দুবছর কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করতে পারেন। এছাড়া রাজস্বসংক্রান্ত বিবাদের সমাধান তিনিই করেন। জেলার পুলিশ সুপারের সহযোগিতায় নিজ জেলার শান্তি প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা রক্ষা করে। এগুলো ছাড়াও জেলা প্রশাসক জেলার প্রধান হিসেবে আরও নানাবিধ দায়দায়িত্ব পালন করে থাকেন।
সুতরাং একথা অনস্বীকার্য, প্রশ্নোক্ত 'বাক্যটি যথার্থ।