জনাব আব্দুল হকের কর্মতৎপরতা হযরত উমর (রা.)-এর জীবনাদর্শের আলোকে মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
জনাব আব্দুল হক রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান। তিনি ইউনিয়নের সঠিক উন্নয়নে অত্যন্ত তৎপর। ন্যায়-বিচারের স্বার্থে তিনি আপন-পর পার্থক্য করেন না। তিনি সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শ করে কাজ করেন। জনাব আব্দুল হকের উক্ত কর্মকান্ড খুলাফায়ে রাশেদিনের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.)-এর আদর্শ ও নীতির অনুরূপ। হযরত উমর (রা.) খিলাফতের দায়িত্বভার গ্রহণের পর জনকল্যাণে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেন। তিনি পুলিশ ও গোয়েন্দা বিভাগ চালু করেন। কৃষির উন্নয়নের জন্য খাল খনন করেন। জনগণের বাস্তব অবস্থা জানার জন্য ছদ্মবেশে রাতের বেলা ঘুরে বেড়াতেন। তিনি খিলাফত পরিচালনায় বয়োজ্যেষ্ঠ্য ও বিজ্ঞ সাহাবীদের পারামর্শ নিতেন। ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি যে দৃঢ়তা দেখিয়েছেন, তা বিশ্বের ইতিহাসে দ্বিতীয়টি নেই। নিজ পুত্র আবু শাহমা মদপানের অভিযোগে দোষী প্রমাণিত হলে তিনি তাকে স্বহস্তে বেত্রাঘাত করেন। এতে আবু শাহমা মৃত্যুবরণ করেন।
উদ্দীপকের রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.)-এর পদাঙ্ক অনুসরণের চেষ্টা করেছেন। এজন্য তিনি' সমাজে যেমন সমাদৃত হবেন, পরকালেও তিনি অফুরন্ত কল্যাণ লাভ করবেন। হাদিসে বর্ণিত হয়েছে, "রোজ হাশরে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেখানে সাত শ্রেণির লোক আশ্রয় পাবে। তন্মধ্যে ন্যায়পরায়ণ বিচারক বা শাসক দলও থাকবেন।”