1 Answers

হ্যাঁ, আমিও মনে করি, ফয়সাল যে দেশের নাগরিক সে দেশটির জমির পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম।

কারণ ফয়সালের দেশে ভূপ্রকৃতি বৈচিত্র্যহীন বলে সব জায়গাতেই লোকজন বাস করে, তার দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭% এবং প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব প্রায় ১০১৫ জনের কাছাকাছি। তাই আমরা বলতে পারি, ফয়সাল বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। জনসংখ্যা বৃদ্ধির ফলে জনবসতি বৃদ্ধি পাচ্ছে। এদেশে প্রয়োজনের তুলনায় চাষযোগ্য জমির পরিমাণ অনেক কম। এতে অধিক বসতি বিস্তারের ফলে এর পরিমাণ আরও কমে গিয়ে ভূমির ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। আমাদের দেশে এ জনসংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়ায় কৃষি জমির ওপর অব্যাহত চাপ পড়ছে। চাপ পড়ছে বাড়িঘর নির্মাণের জন্য উপযুক্ত জমির ওপর। কৃষি জমিগুলো উত্তরাধিকারীদের মধ্যে বণ্টিত হতে হতে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। আর এ খণ্ডিত জমিতে উন্নতমানের চাষাবাদও হয় না। অর্থাৎ ভূমি একত্রীভূতকরণে বৈজ্ঞানিক চাষাবাদ সম্ভব হয়ে উঠছে না। এ জনবসতি বৃদ্ধির জন্য বহু আবাদি জমিতে ঘরবাড়ি বানানো হচ্ছে। ১৯৭৪ সালে মাথাপিছু জমির পরিমাণ ছিল ২৮ একর এবং বর্তমানে তা দাঁড়িয়েছে ২৫ একর। ভবিষ্যতে এর পরিমাণ আরও হ্রাস পাবে। উপরিউক্ত আলোচনার মাধ্যমে আমি বলতে পারি, খাল-বিল ভরাট করে, বনজঙ্গল কেটে মানুষ এখন বসতি গড়ছে। এভাবে চলতে থাকলে একসময় প্রাকৃতিক বিপর্যয় অনিবার্য হয়ে উঠবে।

6 views

Related Questions