1 Answers

একজন প্রশাসক এবং ফলদাতা হিসেবে ঈশ্বরের বর্ণনা নিচে তুলে ধরা হলো-

প্রশাসক হিসেবে ভূমিকা : ন্যায়শাস্ত্র অনুসারে ভালো কাজের ফলাফল শুভ এবং মন্দ কাজের ফলাফল অশুভ। ভালো ও খারাপ অবচেতনভাবে হৃদয়ে বিরাজ করে। এ চেতনা পরিচালনা করার জন্য প্রয়োজন একজন শাসকের। ঈশ্বর সর্বজ্ঞ। তিনি ভালো মানুষকে সুখী করেন, অপরাধীদের শাস্তি দেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করেন। অন্তরকে পরিচালিত করা, ন্যায়-অন্যায়কে নির্দিষ্ট করা ঈশ্বর ভিন্ন অন্য কোনো শক্তির পক্ষে সম্ভব নয়।

ঈশ্বর সকলের হৃদয়ে অবস্থান করেন, সকলকে পরিচালনা করেন। ঈশ্বর সকলের প্রভু, সর্বজ্ঞ, নিয়ন্ত্রক, বিশ্বের কারণ, স্রষ্টা ও ধ্বংসকারী। 

জন্ম ও মৃত্যুর বিধায়ক এবং ভালো কাজের ফলদাতা : হিন্দুধর্মের বেদান্ত দর্শন অনুসারে প্রাণী ও অপ্রাণী যেকোনো বিষয় বা পদার্থ যে স্থান থেকে জন্মলাভ করে, মৃত্যু বা ধ্বংসের মাধ্যমে যার কাছে ফিরে যায়, তিনিই ব্রহ্ম বা অক্ষয় শক্তি বা ঈশ্বর। বেদান্তের এ উক্তি থেকে প্রতীয়মান হয় যে ঈশ্বর জীবকুলের সৃষ্টি ও মৃত্যু উভয়ের সাথে সম্পৃক্ত। ঈশ্বর জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে এ জগতের সকল প্রাণী একটা নিয়মের মধ্য দিয়ে ভারসাম্য রক্ষা করে পরিচালিত হয়। তিনি স্বর্গ ও নরক সৃষ্টি করেছেন, যাতে মানুষ সৎ পথে ও সৎ কর্মের মধ্য দিয়ে স্বর্গলাভ করতে পারে। মন্দ কর্ম করলে নরকে যেতে হয়।

4 views

Related Questions