1 Answers
জেলা প্রশাসক বেকার সমস্যা সমাধান ও চাকরির ওপর থেকে আগ্রহ কমাতে আত্মকর্মসংস্থানে উৎসাহ দেন।
আত্মকর্মসংস্থান একটি লাভজনক ও সম্মানজনক পেশা। এদেশে লক্ষ লক্ষ জনশক্তি বর্তমানে বেকার। এ প্রকট বেকার সমস্যার সমাধান এবং চাকরির ওপর নির্ভরশীলতা কমাতে আত্মকর্মসংস্থান খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে বলা হয়েছে, কুমিল্লার জেলা প্রশাসক মহোদয় কিছুসংখ্যক বেকার যুবককে নিয়ে সেমিনারের আয়োজন করেন। তিনি আত্মকর্মসংস্থানের ওপর আলোচনা করেন। দেশে বিদ্যমান বেকার সমস্যা সমাধানে এর বিকল্প নেই। কারণ প্রতিবছর চাকরির বাজারে যুক্ত হচ্ছে লক্ষ লক্ষ বেকার যুবক। কিন্তু চাকরির ক্ষেত্র এর তুলনায় সীমিত। যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাওয়া কষ্টকর হয়ে পড়েছে। এতে দেশ ও যুবসম্পদের ক্ষতি হচ্ছে। তাই এ সমস্যা সমাধানে জেলা প্রশাসক আত্মকর্মসংস্থানে উৎসাহ দেন।