1 Answers
বিমল বাবু ছেলেদের উপাসনায় উৎসাহিত করার কারণ হলো ঈশ্বরের উপাসনা হৃদয়কে পরিশুদ্ধ ও পবিত্র করে এবং মিষ্ট অনুভূতির সৃষ্টি করে।
উপাসনা মনের দৃঢ়তা বৃদ্ধি করে, মনের আবেগকে পরিশুদ্ধ, উন্নত ও নিয়ন্ত্রণ করে। উপাসনা ভক্তদের ঈশ্বরের কাছাকাছি অবস্থানের সুযোগ করে দেয় এবং ধর্মীয় বিষয়ে গভীর চেতনার সৃষ্টি করে। উপাসনা মানুষের মানসিক অবস্থার উন্নতি করে, মনের কুটিলতা দূর করে এবং মনকে শুদ্ধ করে সত্যের পথে পরিচালিত করে। উপাসনা মনের কামনা-বাসনা, তৃষ্ণা, অহমিকা, আমিত্ব, হিংসা-বিদ্বেষ দূর করে। উপাসনার মাধ্যমে ভক্ত তার ইষ্ট দেবতাকে উপলব্ধি করতে পারে এবং গভীর ভালোবাসার মাধ্যমে সে তাকে স্বচোখে অবলোকন করতে পারে। তাছাড়া মানবজীবনের পরম প্রাপ্তি অর্থাৎ মোক্ষলাভও একমাত্র উপাসনার মাধ্যমে সম্ভব হয়। উপাসনার এসব প্রয়োজনীয় দিকগুলো বিমল বাবু জেনে মানবজীবনকে পরিপূর্ণ করার জন্য ছেলেদের উপাসনায় উৎসাহ দেন।