1 Answers

উদ্দীপকের বিনয় বাবু ও বিমল বাবুর আরাধনার ধরন হলো যথাক্রমে সাকার উপাসনা বা আরাধনা এবং নিরাকার উপাসনা বা আরাধনা।

আমাদের মঙ্গলের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই। তাঁর গুণগান করি। বিশেষ পদ্ধতিতে ঈশ্বরের গুণগান করার রীতিকেই উপাসনা বলা হয়। উপাসনা সাধারণত দুই ধরনের হয়ে থাকে- সাকার উপাসনা ও নিরাকার উপাসনা। উদ্দীপকে বিনয় বাবুর স্নান সেরে প্রতিমার সামনে বসে ঈশ্বরকে ডাকা সাকার ধরনের উপাসনা বা আরাধনা। অপরদিকে, বিমল বাবুর চোখ বুঁজে নির্জন স্থানে গাছের তলায় একাকী বসে সৃষ্টিকর্তার সাধনায় মগ্ন থাকা নিরাকার ধরনের আরাধনা বা উপাসনা। সাকার উপাসনা মূলত বিভিন্ন দেব- দেবীর প্রতিমাকে উদ্দেশ্য করে করা হয়। আর নিরাকার উপাসনা করা হয় ধ্যান সাধনার মাধ্যমে। এ উপাসনায় ঈশ্বরের কোনো প্রতিকৃতিকে উদ্দেশ্য করে উপাসনা করা হয় না। নিরাকাররূপে ঈশ্বর অদৃশ্য অবস্থায় অবস্থান করেন। তাঁকে উপলব্ধি করে তাঁর উপাসনা করা হয়। অতএব বলা যায়, উদ্দীপকের বিনয় বাবু সাকার আরাধনা এবং বিমল বাবু নিরাকার উপায়ে আরাধনা করেন।

5 views

Related Questions