1 Answers

নিত্যানন্দের মতো বিনয়ও কৃষ্ণপ্রেমে মাতোয়ারা ছিলেন।

জীবোদ্ধারের জন্য ভগবৎপ্রেম ভক্তির দ্বারা জগৎ ও জীবের কল্যাণের জন্য উভয়ই ব্রতী ছিলেন। বাল্যকালে নিমাই ও বিনয় উভয়ই পিতামাতার অনুমতি নিয়ে গৃহত্যাগ করেন। উভয়ের মাঝে কৃষ্ণ নামের ব্যাকুলতা পরিলক্ষিত হয়েছে। বিনয় যেন তাই নিত্যানন্দের প্রতিচ্ছবি। বিনয় নামে ভারতবর্ষে যে মহামানব এসেছিলেন তাঁর মধ্যে কুবের নামের নিত্যানন্দ বা নিতাই-এর সকল গুণাবলি প্রতিফলিত হয়েছে। নিমাই ও বিনয়ের শ্রীকৃষ্ণ দর্শনের ব্যাকুলতা ও জীবোদ্ধার করা। নবদ্বীপের পাপাচারী জগাই-মাধাইকে উদ্ধার করতে হবে। সে সময়ের সমাজের শুষ্ক ধর্মাচরণ থেকে বের হয়ে প্রেমভক্তির প্রতিষ্ঠা। প্রেমভক্তিতে কোনো জাতিভেদ নেই। উঁচু-নীচু নেই। মাতাল পাপাচারীকে ক্ষমার মধ্য দিয়ে উদ্ধার করা। পরিবার ও সমাজে নিতাই ও বিনয়ের প্রতিচ্ছবি প্রতিফলিত করতে হবে। প্রেমভক্তি দিয়ে যেভাবে গৌর-নিতাই পাপাচারী জগাই-মাধাইকে উদ্ধার করেছে। সে দৃষ্টান্ত বিনয়ের চরিত্রে প্রতিফলিত হয়েছে।

5 views

Related Questions