1 Answers

উদ্দীপকের নরেশ বাবু একজন ধনাঢ্য ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের বিভিন্ন কাজে সবসময় এদিক ওদিক যাতায়াত করেন। যাতায়াতের সময় তার কাছে গুরুত্বপূর্ণ ফাইলপত্র এমনকি অধিক পরিমাণ টাকাও থাকে। একদিন তিনি টেক্সিযোগে অফিসে যাওয়ার সময় অনেক গুরুত্বপূর্ণ একটি ফাইল টেক্সিতে রেখে চলে যান। টেক্সিচালক তার ভাড়া নিয়ে অনেক দূরে চলে যাওয়ার পর সে দেখতে পায় তার গাড়িতে একটি ফাইল পড়ে আছে। সাথে সাথেই সে ফাইলটি হাতে নেয়। তখন দেখতে পায় ফাইলের উপর একটি ফোন নম্বর দেওয়া আছে। দেরি না করে সে ঐ নাম্বারে ফোন করে ফাইলের কথা বলে এবং সে ফাইলটি অত্যন্ত যত্নের সাথে মালিককে ফেরত দেয়। তারপর নরেশ বাবু তার সততায় খুশি হয়ে তাকে একটি টেক্সি কিনে দেয়। পাঠ্যপুস্তকেও আমরা দেখতে পাই, 'এক গরিব কাঠুরিয়া বনে যায় কাঠ কাটতে। গাছটি নদীর ওপর থাকায় কাঠ কাটতে কাটতে হঠাৎ তার কুঠারখানা নদীতে পড়ে যায়। তারপর সে তার মাথায় হাত দিয়ে বসে থাকে আর চিন্তা করে আজ সে কীভাবে সংসার চালাবে। এমন সময় জলদেবতা জলের নিচ থেকে একটি সোনার কুঠার নিয়ে তাকে জিজ্ঞেস করে এটি তার কুঠার কিনা। সে উত্তরে বলে এটি তার না। তারপর আবার সে জলের নিচ থেকে একটি রুপার কুঠার নিয়ে এসে জিজ্ঞেস করে এটি তার কুঠার কিনা। আবারও সে-একই কথা বলে। সর্বশেষ জলদেবতা তার হারানো লোহার কুঠারটা নিয়ে এসে তাকে জিজ্ঞেস করলে সে বলে এটি তার কুঠার। তার এ সততায় মুগ্ধ হয়ে জলদেবতা তাকে তিনটি কুঠারই দিয়ে দেয়। পাঠ্যবইয়ের জলদেবতা ও উদ্দীপকের নরেশ বাবুর কর্মকান্ডে পুরাপুরি মিল রয়েছে। তাই নরেশ বাবু জলবেদতারই প্রতিচ্ছবি-এ উক্তিটি যথার্থ ও সঠিক বলে আমি মনে করি।

5 views

Related Questions