1 Answers
"উদ্দীপকের গ্রামবাসীদের চেতনা 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় বর্ণিত কবিচেতনারই প্রতিচ্ছবি"- মন্তব্যটি যথার্থ।
যুগে যুগে পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন সময় নানাভাবে বর্বর শাসক-শোষকরা নিরীহ মানুষের ওপর নির্মম অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। কিন্তু যখন নির্যাতিতরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলেছে তখন কোনো শাসকগোষ্ঠীই তাদের সামনে দাঁড়াতে পারেনি। শেষপর্যন্ত ঐক্যবদ্ধ শক্তি ও সংগ্রামী চেতনারই জয় হয়েছে।
উদ্দীপকে এক বড়লোক ব্যবসায়ী গ্রামের সবু জমি তিনি কিনে নিয়েছেন বলে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে তাড়াতে চেয়েছেন। কিন্তু গ্রামবাসী তার কথায় গ্রাম ছেড়ে চলে না গিয়ে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়কারী ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং জীবন বাজি রেখে তাদের ভিটেমাটি রক্ষা করার জন্য রুখে দাঁড়িয়েছে। এই বিষয়টি 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় প্রতিফলিত পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার এবং তাদের বিরুদ্ধে বাঙালিদের ঐক্যবদ্ধ প্রতিরোধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কবি স্বাধীনতা অর্জনে এদেশের মানুষের ঐক্যবদ্ধ চেতনা এবং আত্মত্যাগের বিষয়টি তুলে ধরা হয়েছে। এ বিষয়টি ভিন্ন প্রেক্ষাপটে উদ্দীপকে প্রতিফলিত হযেছে। গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে বড়লোক ব্যবসায়ীর অন্যায়ের প্রতিবাদ করেছে এবং জীবন বাজি রেখে নিজেদের ভিটেমাটি রক্ষা করেছে। এ দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।