1 Answers

উদ্দীপকে রাজন বাবু গ্রামের যুবকদের সহায়তায় যে কর্মকাণ্ডের পরামর্শ দেন তা হলো- রাস্তা ও বাঁধের পাশে বর্ষার শুরুতে ইপিল ইপিল, বাবলা ও কাঁঠালের চারা লাগানো। তার এই পরামর্শের যথেষ্ট গুরুত্ব রয়েছে।
কারণ, খরা অবস্থায় পশুর খাদ্য সংকট প্রকট আকার ধারণ করে। এ সময় গোখাদ্য বা কাঁচা ঘাসের অভাব দেখা দেয়। খাদ্যের অভাবে গবাদিপশু অপুষ্টিতে ভোগে এবং বিভিন্ন রোগ ব্যাধিতে সহজে আক্রান্ত হয়। অনেক সময় গবাদিপশুর মৃত্যুও হতে পারে। খরা অবস্থায় খাদ্য সংকট দূর করতে ঘাসের বিকল্প হিসেবে ইপিল ইপিল, বাবলা ও কাঁঠাল পাতা গবাদিপশুকে খাওয়ানো যেতে পারে। বর্ষার শুরুতে এসব গাছ লাগালে খরা অবস্থায় গবাদিপশুর খাদ্য সংকট দূর হয়। ফলে গবাদিপশু অপুষ্টিতে ভোগে না।
পরিশেষে বলা যায়, খরা অবস্থায় গবাদিপশুর খাদ্য সংকট দূরীকরণে রাজন বাবুর দেওয়া পরামর্শটি সময়োপযোগী ও অর্থবহুল।

5 views

Related Questions