1 Answers

উদ্দীপকে রাজন সাহেব এলাকায় জৈব সারের ঘাটতি কম থাকায় জমিতে একটু বেশি পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করেন। আলু চাষে ভালো ফলন লাভে অনুমোদিত মাত্রা অনুযায়ী সার প্রয়োগ করা প্রয়োজন।
এক্ষেত্রে, আলুর জমিতে সুষম সার প্রয়োগ করা অত্যাবশ্যক। সুষম সার প্রয়োগ না করলে আলুর উৎপাদন কমে আসে এবং উৎপাদিত বীজ আলুর গুণগত মান ভালো হয় না। কেননা জমিতে কোনো একটি পুষ্টি উপাদানের অভাব হলে বা কম মাত্রায় প্রয়োগ করলে অন্য উপাদান যতই প্রয়োগ করা হোক তাতে ফসলের ফলন ঐ কম পুষ্টি উপাদানের আনুপাতিক হারে হ্রাস পাবে। তাছাড়া গাছে কোনো খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ সৃষ্টি হলে ভাইরাস রোগের উপস্থিতি নির্ণয় করা কঠিন হয়ে যায়। ফলে সঠিক সময়ে বালাই দমন ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় না। আলুর শেষ চাষের সময় অর্ধেক ইউরিয়া এবং সবটুকু গোবর ও অন্যান্য রাসায়নিক সার জমিতে দিতে হয়। কেবল রাসায়নিক সার অধিক পরিমাণে দিলে ফলন উৎপাদন ব্যাহত হয়। জমিতে সঠিক মাত্রায় সুষম সার প্রয়োগ না করায় জমি থেকে আশানুরূপ ফলন পাওয়া সম্ভব হয় না।
সুতরাং বুঝা যায় যে, রাজন সাহেব সঠিক ও অনুমোদিত মাত্রায় সার প্রয়োগের ব্যবস্থা না করায় তা যথাযথ হয়নি।

5 views

Related Questions