সজীব সাহেব তার জমির ক্ষয় প্রতিরোধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করলেন- বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে সজীব সাহেব পার্বত্য এলাকার জমিতে ফসল চাষ করে ভূমিক্ষয়ের শিকার হন।
তার জমির ক্ষয় প্রতিরোধে তিনি নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করলেন-
i. সজীব সাহেব কন্টোর পদ্ধতিতে জমি চাষ করলেন। এই পদ্ধতিতে পাহাড়ের ঢালের আড়াআড়ি সমন্বিত লাইনে জমি চাষ করা হয়। ঢালের আড়াআড়ি জমি চাষ হয় বলে বৃষ্টির পানির গতি কম হয়। মাটি স্থানান্তরিত না হয়ে ফসলের গোড়ায় আটকে থাকে।
ii. জুম চাষের ফলে পাহাড়ের মাটি সহজেই আলগা হয় ও ভূমিক্ষয় হয়। তিনি জুম চাষ না করে পাহাড়ের গায়ে চতুর্দিক ঘিরে সমতল সিঁড়ি বা ধাপ করে চাষাবাদ করলেন। ফলে বৃষ্টির পানি পাহাড়ের মাটির ক্ষয় করতে পারল না।
iii. তিনি জমিতে জৈব পদার্থ বৃদ্ধির উদ্যোগ নিলেন। জমিতে জৈব পদার্থ অধিক মাত্রায় প্রয়োগ করলে মাটির দানাবন্ধন ভালো হয়। ফলে বৃষ্টির পানি মাটিকে ক্ষয় করে সহজে নিচের দিকে নিয়ে যেতে পারে নি।
iv. তিনি শস্য চাষের প্রকৃতি পরিবর্তন করলেন। যেসব ফসল মাটি ঢেকে রাখে সেগুলো চাষ করে মাটিকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করলেন। যেমন- চিনাবাদাম, মাসকলাই, খেসারি ইত্যাদি।
উপরিউক্ত ব্যবস্থাদি গ্রহণ করে সজীব সাহেব তার জমির ক্ষয় প্রতিরোধ করলেন।