1 Answers

ডাক্তার শফিক সাহেবকে প্রয়োজনীয় খাদ্যশক্তির চেয়ে কম খাদ্যশক্তি যুক্ত খাবার খেতে বলেন। 

শফিক সাহেব হৃদরোগে আক্রান্ত। হৃদরোগের প্রধান কারণগুলোর মধ্যে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য গ্রহণ, প্রয়োজনের চেয়ে বেশি খাদ্যশক্তি গ্রহণ, ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করা, বংশগত কারণ, বিপকীয় ত্রুটি ইত্যাদি উল্লেখযোগ্য।

শফিক সাহেব একজন হৃদরোগী। এ কারণে তাকে হৃদরোগ নিয়ন্ত্রণে থাকে এরকম খাদ্য গ্রহণ করতে হবে। হৃদরোগীর খাদ্য গ্রহণ যেন প্রয়োজনীয় খাদ্য শক্তির চেয়ে কম হয় এবং তা সুষম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। খাদ্যের মধ্যে চিনি, লবণ ও ফ্যাটের পরিমাণ যেন কম থাকে এবং প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। এছাড়া তাকে বেশি চর্বিযুক্ত মাংস, লবণে সংরক্ষিত খাবার, ফাস্টফুড, বেকারির খাবার, সফট ড্রিংকস, টেস্টিং সল্ট, সালাদ ড্রেসিং ইত্যাদি খাবার বর্জন করতে হবে। 

শফিক সাহেবের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটি খাদ্য তালিকা নিচে দেয়া হলো-

১. লাল চালের ভাত ও ভূসিসহ আটার রুটি খেতে হবে পরিমাণ মতো। 

২. বেশি আঁশযুক্ত খাদ্য যেমন- শাকসবজি ও ফল (টকফল) খাদ্য তালিকায় রাখতে হবে। 

৩. বিভিন্ন রঙিন সবজি প্রতিদিন গ্রহণ করতে হবে। 

৪. ডাল, বাদাম পরিমাণমতো খেতে হবে। 

৫. মাছ, চর্বি ছাড়া মাংস, চামড়া ছাড়া মুরগির মাংস ও ডিম প্রয়োজনীয় পরিমাণে খেতে হবে। 

৬. ননীতোলা দুধ ও এ দুধের তৈরি টক দই খাওয়া ভালো। 

৭. রান্নায় লবণ কম দিতে হবে এবং খাওয়ার সময় বাড়তি লবণ খাওয়া যাবে না।

4 views

Related Questions