1 Answers
ডাক্তারের পরামর্শটি যৌক্তিক। কারণ একজন মা সন্তান জন্ম দেবার পর অসুস্থ থাকে। সে সময় সন্তান ও মায়ের জন্য বাবাই মুখ্য ভূমিকা পালন করতে পারে। নিম্নে স্তন্যদানকারী মাকে বাবা যেভাবে সাহায্য করতে পারেন তা বর্ণিত হলো-
i. পুষ্টিকর খাবার: মাকে সুস্থ ও স্বাভাবিক রাখতে তার শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবার দিতে হবে।
ii . সময়: প্রসূতি মাকে নবজাতকের কাছে বেশিক্ষণ রাখার দায়িত্ব বাবার। কারণ বাড়ির বিভিন্ন কাজ থাকে, যা বাবা অন্যকে দিয়ে করিয়ে নিবেন বা নিজে করবেন। এতে মায়ের বিশ্রাম হবে এবং বেশি সময় নবজাতকের সঙ্গে থেকে বিশ্রাম নিবেন।
iii. গৃহস্থালির কাজে সহায়তা: গৃহস্থালির কাজে বাবা এবং বাড়ির বড়রা ও ছোটরা তাকে সাহায্য করলে মা ও নবজাতক একত্রে বেশি সময় কাটাতে পারে।
iv. সহানুভূতিশীল: প্রসূতি মায়ের প্রতি সকলের সঙ্গে নবজাতকের বাবার সহানুভূতিশীল দৃষ্টি মাকে আনন্দে রাখতে সহায়তা করে।
সুতরাং, বাবা সঠিকভাবে তার দায়িত্ব পালন করলে মা খুব সহজে এবং আনন্দের সাথে তার সন্তানকে দুধ পান করাতে পারেন।