1 Answers

ব্যবসায় সম্প্রসারণ করে নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির মাধ্যমে বাবুল রহমান অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে আমি মনে করি। 

আত্মকর্মসংস্থানমূলক ব্যবসায় উদ্যোগ নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি করে। এর ফলে বেকারত্ব কমে এবং দেশের অর্থনৈতিক উন্নতিও সাধিত হয়। উদ্দীপকের বাবুল রহমান বাঁশ ও বেত দিয়ে নানান ধরনের খেলনা তৈরি করতে পারেন। তবে তার কাছে পর্যাপ্ত মূলধন না থাকায় তিনি ব্যবসায়ে অন্তর্ভুক্ত হতে পারছিলেন না। পরবর্তীতে মিরাজ মাস্টারের সহায়তায় পর্যাপ্ত মূলধনের যোগান সম্ভব হওয়ায় তিনি খেলনা বানিয়ে বিক্রি করা শুরু করেন। পরে বরিশাল শহরে খেলনার দোকান স্থাপন করেন। বরিশাল শহরে খেলনার দোকান স্থাপনের মাধ্যমে বাবুল রহমান নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন। তার দোকানে খেলনা বিক্রির জন্য বিক্রয়কর্মী দরকার হয়। তাছাড়া তার পণ্য পরিবহনের জন্যও। কর্মীর দরকার। এভাবে তার নতুন দোকান নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। এ কর্মসংস্থান সৃষ্টির ফলে দেশের বেকারত্ব কমছে ও জীবনযাত্রার মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

6 views

Related Questions