1 Answers

কর্মসংস্থান সৃষ্টিতে সফল আত্মকর্মসংস্থানকারী হিসেবে জনাব হাবিব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে আমি মনে করি।

আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি নিজেই নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন। এতে তার বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন হয়। এছাড়া সফল আত্মকর্মসংস্থানকারীকে দেখে বেকার যুবসমাজ আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ হয়। এতে দেশের বেকারত্বের হার কমে। এক্ষেত্রে সফল আত্মকর্মসংস্থানকারী হিসেবে পরামর্শ দেওয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
উদ্দীপকের জনাব হাবিব একজন আত্মকর্মসংস্থানকারী। তিনি নিজের দক্ষতা ও পরিশ্রম দিয়ে সফল হয়েছেন। বাবার কাছ থেকে পুঁজি নিয়ে তিনি পোলট্রি ফার্ম স্থাপন করেছেন। ফলে তাকে বেকার থাকতে হয়নি। তার নিজস্ব মেধা ও দক্ষতা দিয়ে তিনি দুই বছরেই একজন সফল আত্মকর্মসংস্থানকারী হিসেবে পরিচিতি পেয়েছেন।
জনাব হাবিবকে দেখে সমাজের বেকার যুবকরা পোলট্রি খামার স্থাপনে আগ্রহী হচ্ছে। তিনি আগ্রহী যুবকদের খামার স্থাপন সম্পর্কে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। এতে তারা সহজেই খামার স্থাপন ও পরিচালনা করতে পারবে। ফলে সমাজের একটি বড় অংশের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তাই বলা যায়, কর্মসংস্থান তৈরিতে জনাব হাবিব অনুপ্রেরণামূলক ভূমিকা রেখেছেন।

4 views

Related Questions