1 Answers
উদ্দীপকে কমলেশের নৈতিক মূল্যবোধ সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে। এ নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ধর্মীয় বিশ্বাস ও আচার-আচরণ মানুষের চরিত্র গঠনে ভূমিকা রাখে। ধর্ম মানুষকে নীতিবান হতে শিক্ষা দেয়। মানুষকে সৎপথে পরিচালিত করে, ন্যায়ের প্রতি ধাবিত করে। মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে ধর্ম যথেষ্ট ভূমিকা রাখে। এতে সমাজে হিংসা-দ্বেষ, হানাহানি ইত্যাদি দূরীভূত হয়ে শান্তির এক অপরূপ পরিবেশ সৃষ্টি করে। কমলেশ ধর্মভীরু বলে অমলেশের কথামতো প্রতিবেশীর ফল বাগান থেকে ফল খায়নি। সে বিশ্বাস করে অনুমতি ছাড়া বাগান থেকে ফল খাওয়া হবে একটি পাপ কাজ। এটি স্পষ্টত ধর্মভীরুতার লক্ষণ। ধর্মীয় অনুশাসন ও বিধিবিধান কমলেশের নৈতিক চরিত্র গঠনে এক্ষেত্রে ভূমিকা রেখেছে। সুতরাং ধর্মীয় বিশ্বাস মানুষকে নৈতিক শক্তিতে বলীয়ান করে তোলে, চরিত্র গঠনে ভূমিকা রাখে। কমলেশের নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে ধর্মীয় বিশ্বাস ভূমিকা রেখেছে, একথা নিঃসন্দেহে বলা যায়।