1 Answers

উদ্দীপকে তৌহিদের ঋণ নেওয়া প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ কৃষি ব্যাংক। আর স্বকর্মসংস্থান সৃষ্টিতে উক্ত প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম।

স্বাধীনতা লাভের পরপরই বাংলাদেশে অবস্থিত সাবেক কৃষি উন্নয়ন ব্যাংকের সকল দায় ও সম্পদ নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক গঠিত হয়। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে এই ব্যাংকের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে। হালের বলদ, বীজ, সার, কৃষি যন্ত্রপাতি ক্রয়, পানি সেচের জন্য শক্তিচালিত পাম্প, গভীর ও অগভীর নলকূপ স্থাপন প্রভৃতি কাজের জন্য কৃষি ব্যাংক ঋণ প্রদান করে। বর্তমানে কৃষি কার্য ছাড়াও হাস-মুরগি ও পশু পালন, মৎস্য উৎপাদন, গুটি পোকার চাষ, ফলের চাষ, ফুলের চাষ ও কুটির শিল্পের জন্যও এই ব্যাংক ঋণ প্রদান করে থাকে।

উদ্দীপকে তৌহিদ গ্রামে বাবার সম্পত্তি স্থানীয় একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রেখে ঋণ নেয় এবং মাছের চাষ শুরু করে। এ ধরনের ঋণ সাধারণত কৃষি ব্যাংক প্রদান করে। এ ঋণ গ্রহণের মাধ্যমে তৌহিদ নিজের কর্মসংস্থানের সৃষ্টি করেছে।

তাই বলা যায়, স্বকর্মসংস্থান সৃষ্টিতে তৌহিদের ঋণ নেওয়া প্রতিষ্ঠানটির তথা বাংলাদেশ কৃষি ব্যাংকের ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

4 views

Related Questions