1 Answers

মিসেস সুমির মতো উদ্যোক্তা সৃষ্টিতে সরকারি প্রতিষ্ঠানের অবদান অনস্বীকার্য।

সরকারি প্রতিষ্ঠান বলতে রাষ্ট্রের আওতাধীন প্রতিষ্ঠানকে বোঝায়। এ প্রতিষ্ঠানগুলো নতুন উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিয়ে থাকে। এছাড়া প্রয়োজনীয় পরামর্শও দিয়ে থাকে। ফলে উদ্যোক্তারা সহজে তাদের কাজগুলো করতে পারে।

উদ্দীপকের মিসেস সুমি একজন উদ্যোক্তা। তিনি সরকারি মহিলা অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেন। বিনা সুদে ঋণ নিয়ে তিনি তার ব্যবসায় পরিচালনা করেন। সরকারি প্রতিষ্ঠানের এই সমর্থনমূলক সুবিধা তাকে কাজের প্রতি আগ্রহী ও পরিশ্রমী করে তোলে।

সরকারি প্রতিষ্ঠানগুলো গ্রাম ও শহরের উদ্যোক্তাদের সহায়তা দিয়ে থাকে। সফল উদ্যোক্তাদের দেখে এবং তাদের কাজের প্রতি অনুপ্রাণিত হয়ে মানুষ নতুন ব্যবসায় শুরু করতে চায়। এই মানুষগুলোর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলো উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দেয়। যেমন- নারীদের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তর কাজ করে। এছাড়া, এই নতুন উদ্যোক্তাদের কাজের প্রতি আগ্রহ ও উৎসাহ সৃষ্টির জন্য সহজ শর্তে ঋণ দেয়। ফলে নতুন উদ্যোক্তারা মিসেস সুমির মতো ব্যবসায় শুরু করতে উৎসাহিত হন। তাই বলা যায়, মিসেস সুমির মতো উদ্যোক্তা সৃষ্টিতে সরকারি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

4 views

Related Questions