1 Answers
মিসেস সুমির ব্যবসায় স্থাপন ও পরিচালনায় মহিলা অধিদপ্তর-এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
শহর ও গ্রামের মহিলাদের সৃজনশীলতা বিকাশ, আত্মকর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নে মহিলা অধিদপ্তর কাজ করে। এছাড়া মহিলা উদ্যোক্তাদের প্রশিক্ষণ, পরামর্শ ও ঋণ সুবিধা দেয়। মহিলা অধিদপ্তর- এর প্রশিক্ষণের মধ্যে আছে হাঁস-মুরগি ও গবাদি পশু পালন, হস্তশিল্প, বাটিকের কাজ প্রভৃতি।
উদ্দীপকে মিসেস সুমি আর্থিক সচ্ছলতা আনার লক্ষ্যে মহিলা অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেন। এছাড়া সুমি ব্যবসায় শুরু করার জন্য ঋণ সুবিধা নেন। তার ব্যবসায় প্রতিষ্ঠানের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত মহিলা অধিদপ্তর সহায়তা করে আসছে। এ সংস্থাটি সুমির মতো নারী উদ্যোক্তাদের উৎসাহ-উদ্দীপনা, কারিগরি সহায়তা ও ঋণ সুবিধা দিয়ে থাকে। এসব কাজ মহিলা অধিদপ্তর-এর আওতায় পড়ে। তাই বলা যায়, মিসেস সুমির ব্যবসায়ের অর্থনৈতিক ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে মহিলা অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।