1 Answers

সুমির পরিহিত পোশাকটি ফ্ল্যাক্স তন্তুর তৈরি। 

ফ্ল্যাক্স খুব শক্তিশালী তন্তু। এটা দিয়ে সূক্ষ্ম সুতা ও মসৃণ লিনেন বস্ত্র তৈরি করা যায়। এ ধরনের বস্ত্র খুব মজবুত ও ঠান্ডা। 

উদ্দীপকে সুমি তার বান্ধবীর বাসায় আরামদায়ক একটি পোশাক পরে এসেছিল। এটি সহজে ধোয়া যায় এবং রঙের পরিবর্তন হয় না। অর্থাৎ সুমির পোশাকটি ফ্ল্যাক্স তন্তুর তৈরি। ফ্ল্যাক্স তন্তুর বস্ত্র আকর্ষণীয় ও অভিজাত হয়ে থাকে। এ ধরনের বস্ত্র সমতলভাবে অবস্থান করে এবং সুন্দরভাবে ঝুলে থাকে। রাসায়নিক দ্রব্য ও ধোয়ার উপকরণের প্রতি এ ধরনের বস্ত্রের প্রতিরোধ ক্ষমতা ভালো। এ তত্ত্ব সূর্যালোকে নষ্ট হয় না। পরিধেয় ও গৃহস্থালি বস্ত্র হিসেবে এ ধরনের বস্ত্রের জনপ্রিয়তা অনেক। গঠনগত কারণে এ তত্ত্ব সহজে ময়লা হয় না। পানি শোষণ ক্ষমতা অনেক বেশি থাকায় ফ্ল্যাক্স তন্তুর তৈরি লিনেন বস্ত্র গরমের দিনের জন্য আরামদায়ক। সুতি বস্ত্রের তুলনায় লিনেন বস্ত্র বেশি টেকসই হয়।

5 views

Related Questions