1 Answers

জেসিপিএসসি'র শিক্ষার্থীদের পরিদর্শনকৃত মাঠে কৃষকরা ধান চাষ করছিলেন। নিচে ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য বর্ণনা করা হলো- কংকর ও বেলেমাটি ছাড়া প্রায় সব মাটিতেই ধানের চাষ হয়। এঁটেল ও এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য উত্তম। নদ-নদীর অববাহিকা ও হাওর-বাঁওড় এলাকার পলি মাটি ধান চাষের জন্য ভালো। সাধারণত উঁচু, মাঝারি ও নিচু সব ধরনের জমিতেই ধানের চাষ করা যায়। নিচু জমিতে বোরো এবং জলি আমন চাষ ভালো হয়। ধান চাষের মাটির পিএইচ অম্লাত্মক থেকে নিরপেক্ষ হওয়া প্রয়োজন। জৈব পদার্থ সমৃদ্ধ মাটি ধান চাষের জন্য উপযোগী। মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, জিঙ্ক, সালফার ইত্যাদির মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধির মাধ্যমে ধান চাষ করলে ফসল উৎপাদন ভালো হয়।
অতএব বলা যায়, শিক্ষার্থীদের পরিদর্শনে যাওয়া মাঠের মাটির উল্লিখিত বৈশিষ্ট্যসমূহ থাকা উচিত।

4 views

Related Questions