1 Answers

আলামীনের বেড়াতে যাওয়ার সময়ে দেশটিতে বর্ষাকাল বিদ্যমান ছিল। উদ্দীপকে উল্লিখিত বর্ণনার সাথে উত্তর ভারতের বর্ষাকালের আবহাওয়ার ধরন মিলে যায়।

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতে বর্ষাকাল থাকে। জুনের শেষে সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর অবস্থান করায় উত্তর ভারতে উত্তাপের পরিমাণ ৩২° সেলসিয়াস ছেড়ে যায়। দক্ষিণে ক্রমশ তাপমাত্রা কমে ২৭০ তে নেমে আসে। অতিরিক্ত তাপে উত্তর ভারতের পাঞ্জাব অঞ্চলে একটি প্রবল শক্তিসম্পন্ন নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। এ বায়ু সমুদ্রের উপর দিয়ে দীর্ঘপথ অতিক্রম করে বলে এতে প্রচুর জলীয় বাষ্প থাকে। হিমালয় ও অন্যান্য উচ্চ পর্বতগাত্রে বাধাপ্রাপ্ত হয়ে এ বায়ু ভারতের বিভিন্ন স্থানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। ফলে ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় ৭৫% এ ঋতুতেই হয়ে থাকে।

উপরিল্লিখিত আলোচনার দ্বারা আলামিনের বেড়াতে যাওয়া দেশটি অর্থাৎ ভারতের বর্ষাকালের বৈশিষ্ট্যই প্রমাণিত হয়েছে বলে আমি মনে করি।

5 views

Related Questions