1 Answers

সাইফুল তার বন্ধু অনিলের বাড়িতে অর্থাৎ ভারতে যে ঋতুতে বেড়াতে যেতে ইচ্ছুক সেটি হলো বর্ষাকাল।

জুন হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতে বর্ষাকাল থাকে। জুন মাসের শেষে (২১ জুন) সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর অবস্থান করায় উত্তর ভারতে উত্তাপের পরিমাণ অত্যন্ত বৃদ্ধি পায় প্রায় (৩২ ডিগ্রি সে. এর উপরে)। দক্ষিণে তাপমাত্রা কমতে কমতে শেষ পর্যন্ত ২৭ ডিগ্রি সে. এর নিচে নেমে যায়। অতিরিক্ত তাপে উত্তর ভারতের পাঞ্জাব অঞ্চলে একটি প্রবল শক্তিসম্পন্ন নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। এ সময় দক্ষিণ গোলার্ধে মকরীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। এ সময় বায়ু নিরক্ষীয় চাপ বলয়ে প্রবেশ না করে পাঞ্জাবের অধিক শক্তিসম্পন্ন নিম্নচাপে টেনে সরাসরি পাঞ্জাবের দিকে অগ্রসর হয়। এ বায়ু সমুদ্রের উপর দিয়ে দীর্ঘপথ অতিক্রম করে বলে এতে প্রচুর জলীয় বাষ্প থাকে। হিমালয় ও অন্যান্য উচ্চ পর্বতগাত্রে বাধাপ্রাপ্ত হয়ে ভারতের বিভিন্ন স্থানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। ফলে ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় ৭৫% বৃষ্টিপাতই এ ঋতুতে হয়ে থাকে। হয়তো বর্ষার সৌন্দর্য অবলোকন করার জন্যই উদ্দীপকের সাইফুল তার বন্ধু অনিলের বাড়ি ভারতে বর্ষাকালে যেতে ইচ্ছে প্রকাশ করেছে।

পরিশেষে বলতে পারি, ভারতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা ঋতু বিরাজ করে থাকে।

5 views

Related Questions