1 Answers

জিসান তার দাদুর কাছ থেকে একটি শাসকদলের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের তথ্য শুনেছে। পাঠ্যবইয়ে আমরা এ ধরনের যে দলের পরিচয় পাই তা পাকিস্তান মুসলিম লীগ নামে পরিচিত।
পাকিস্তান মুসলিম লীগে আঞ্চলিক কারণে এর ত্যাগী নেতারা উপেক্ষিত হয়েছিল। অথচ এ ত্যাগী নেতারা দেশটির জন্মলগ্নে ব্যাপক ত্যাগ স্বীকার করেছিল। ১৯৪৭ সালে পাকিস্তান জন্মের পর নিখিল ভারত মুসলিম লীগের নতুন নামকরণ হয় পাকিস্তান মুসলিম লীগ। নতুন রাষ্ট্র পাকিস্তানের শাসক দল হিসেবে মুসলিম লীগের যাত্রা শুরু। শুরু থেকেই উর্দুভাষী পশ্চিম পাকিস্তানি নেতৃবর্গের পকেট দলে পরিণত হয় মুসলিম লীগ। শেরে বাংলা এ. কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়াদী, আবুল হাশিমের মত মুসলিম লীগের ত্যাগী বাঙালি নেতারা উপেক্ষিত হয়। ১৯৪৭ পরবর্তী পূর্ব বাংলায় শুরু থেকেই মুসলিম লীগ অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ে। এছাড়া পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী সংস্কারপন্থী ধারার নেতাদের সবসময় কোনঠাসা এবং দমন করার চেষ্টা করত। মুসলিম লীগ সরকার পূর্ব বাংলার উন্নতির দিকে সামান্যতম দৃষ্টিপাত করত না। ফলে ১৯৪৮ সাল থেকে পূর্ব বাংলায় মুসলিম লীগ জনসমর্থন হারাতে থাকে এবং এক পর্যায়ে সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। উদ্দীপকে এ বিষয়টি ফুটে উঠেছে।

5 views

Related Questions