1 Answers

আলোচ্য উদ্দীপকে যুথি তার দাদার কাছ থেকে জানতে পারে জীবের দেহে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন। জীবকে দেহকে ঈশ্বর জীবাত্মারূপে নিয়ন্ত্রণ করেন।

মানুষ বা যেকোনো প্রাণী এক কথায় ঈশ্বরের সকল সৃষ্ট জীব যখন জন্মগ্রহণ করেন তখন ঈশ্বর আত্মারূপে জীবের দেহে বিরাজ করেন। যেমন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হয়। শিশু থেকে যৌবনপ্রাপ্ত হয়, তার মাধ্যমে বংশবিস্তার হয়। বৃদ্ধি হয় আবার মৃত্যুবরণ করে। ঠিক তেমনিভাবে বৃক্ষ জন্মগ্রহণ করে এক সময় ফুল, ফল, শাখা, প্রশাখা ছড়িয়ে পরিপূর্ণ বৃক্ষে রূপলাভ করে আবার এক সময় মৃত্যুবরণ করে। এভাবে জীবদেহে আত্মা জীবাত্মারূপে অবস্থান করেন। কিন্তু একসময় আত্মা জীবদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন জীবের মৃত্যু ঘটে। আর আত্মা ছাড়া জীবদেহ অচল, অসার এবং মৃত। আত্মা না থাকলে জীবদেহ মূল্যহীন, নিষ্প্রাণ, অথর্ব জড় বস্তুতে পরিণত হয়।

4 views

Related Questions