1 Answers

আলোচ্য উদ্দীপকে আনন্দ তার বাবার সাথে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ তীর্থস্থানে বেড়াতে যায়। সে তার বাবা-মার সাথে স্নান সম্পন্ন করে স্নান শেষে হাজার হাজার মানুষের উপস্থিতি 'লাঙ্গলবন্দ স্নান' সম্পর্কে জানার কৌতূহল জাগে এবং বাবার কাছ থেকে লাঙ্গলবন্দের স্নানের উৎপত্তি, বিকাশ ও মহাপুরুষের অবদান সম্পর্কে জ্ঞানলাভ করে। সে আরও জানতে পারে প্রত্যেক তীর্থস্থানে ভগবান অবতাররূপে আবির্ভূত হন। তাই ধর্ম পালন করার মতো তীর্থদর্শন করাও একটি পবিত্র কর্তব্য। তীর্থদর্শনে মন পবিত্র হয়, অশান্ত মন হয় শান্ত হয়। মনের দুঃখ দূর হয়, পুণ্য লাভ হয় যার ফলে পরকালে সদগতি হয়। তাই তীর্থদর্শন করা কর্তব্য।

5 views

Related Questions