1 Answers

আলোচ্য উদ্দীপকে আবীর মাধবের কাছ থেকে হিন্দুধর্মের বিভিন্ন আচার-অনুষ্ঠান সম্পর্কে জানতে পারে। মানবজীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার জন্য এসব আচার-অনুষ্ঠানগুলো পালন করা হয়। যেমন-

সংক্রান্তি উৎসব: বাংলা মাসের শেষদিনে এ উৎসব পালন করা হয়।
গৃহপ্রবেশ : নতুন গৃহে প্রবেশের পূর্বে ভূমি দেবতার নামে এ পূজা করা হয়।
জামাইষষ্ঠী : জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এ অনুষ্ঠান পালন করা হয়।
রাখীবন্ধন: ভাইবোনের ভালোবাসার প্রতীক হিসেবে এ ধর্মাচার পালন করা হয়।
ভাইফোটা: ভাইয়ের মঙ্গলের জন্য কার্তিক মাসের দ্বিতীয়া তিথিতে এ উৎসব পালন করা হয়।
দীপাবলি কালী পূজার আগের দিন মনের অজ্ঞতা বা সকল অন্ধকার দূর করার জন্য এ অনুষ্ঠান পালন করা হয়।
দোলযাত্রা: ফাল্গুনী পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এ উৎসব পালন করা হয়।
রথযাত্রা: আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে শ্রীশ্রীজগন্নাথদেবের উদ্দেশ্যে এ উৎসব পালিত হয়।

দু বন্ধুর কথোপকথন থেকে আবীর হিন্দুধর্মের উপরিউক্ত আচার-অনুষ্ঠানগুলো সম্পর্কে জানতে পারে।

4 views

Related Questions