1 Answers

ভগবানরূপে স্রষ্টার স্বরূপ সম্পর্কে সুমন ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে জেনেছিল ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য- এ ছয়টি গুণকে বলা হয় ভগ। ভগ যার পূর্ণরূপ আছে তিনিই হচ্ছেন ভগবান। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যিনি ভূতগণের উৎপত্তি, বিনাশ, পরলোকে গতি, ইহলোকে আগমন এবং বিদ্যা-অবিদ্যা জানেন, তিনিই ভগবান। বৈশিষ্ট্যগত দিক থেকে ভগবান গুণময় এবং অশেষ রূপের আধার এবং প্রকৃত সত্য। তিনি রসময় এবং আনন্দময় ও দয়াময়। তিনি তাঁর ভক্তদের বিভিন্নভাবে কৃপা করে থাকেন। ভগবানের মধ্যে ভক্ত তাঁর অভীষ্ট প্রত্যক্ষ করতে পারেন। তিনি যেকোনো রূপ ধারণ করে ভক্তকে দেখা দেন, লীলা করেন। তিনি প্রয়োজনে জীবের ন্যায় দেহধারী হয়ে তপস্যা, ধ্যান, প্রার্থনা ও সকল সুখ-দুঃখ ভোগ করেন। আবার ঈশ্বরাবেশে অপ্রাকৃত লীলা, দাবানল পান, এক হাতে গোবর্ধন ধারণ, পাষ-দলন এবং কঠোর তপস্যা করে সকলকে মুগ্ধ করেন। সর্বোপরি ঈশ্বর যখন সকল জীবের দয়া করেন তখন তাঁকে বলা হয় ভগবান।

5 views

Related Questions